মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে  পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্ণবাসন  কর্মসূচির আওতায় ৫০ জন কৃষককে ১কেজি  বীজ, ২০ কেজি ডিএপি সার, ২o কেজি করে এমওপি সার, সুতলি, পলিথিন এবং প্রত্যেক কৃষকের মাঝে মোবাইল একাউন্টের মাধ্যমে ২৮০০/- শত টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), শামসুন্নাহার সহ অন্যান্য  সহকারি কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।