মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ৩০জন কোরান হাফেজদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মারকাহ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরানে ৩০ জন উত্তীর্ণ হওয়ায় সেই হাফেজদের মাঝে অনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর উপজেলা সদরের আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মারকাস মাদ্রাসা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. জুবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে পবিত্র কোরানে হাফেজদের পাগড়ী পড়িয়ে দেওয়া হয়।
পবিত্র কোরানে হাফেজদের পাগড়ী পড়িয়ে দেন মাদারীপুর সুন্নতী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল বারীসহ ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যগন এবং শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বোর্ডের অধীনে জামাতে দাহেম পরীক্ষায় ওই মাদদ্রাসার ছাত্র ঢাকা বোর্ডে স্ট্যান্ড করা গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের খান জালালকে বিশেষ সংবর্ধণা প্রদান হয়েছে। অনুষ্ঠানে হাফেজ ও কৃতী শিক্ষার্থীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী।
অনুষ্ঠান ও দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রঠিফকুল ইসলাম তালুকতার, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক, ওই মাদ্রাসার শিক্ষক মুফতি রফিকুল ইসলাম, মুফতি আবু হাসান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা হেদায়েত উল্লাহসহ বিভিন্ন ওলামায়ে মাশায়েখগনসহ শিক্ষার্থীদের অভিভাবকগন।
অনুষ্ঠানে ইসলামী শরীয়া অনুযায়ী পড়াশুনা ও জীবন ধারন করে পাবিত্র কোরানের আলোকে দ্বীন শিক্ষা গ্রহনের জন্য সকলকে আহ্বান জানানো হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।