মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
নীলফামারীর ডোমারে আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়েেনর নয়ানী বাকডোকরা কাঁঠালতলী গ্রামে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাদ্রাসার শুভ উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে ৭নং বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, শংকর চন্দ্র রায়, জোসনা রাণী রায়, প্রভাষক আলহাজ্ব ইলিয়াছ হোসেন, হাফেজ মাওঃ নবীর হোসেন বিপ্লবী, হাফেজ মাওঃ ইয়াকুব আলী আশেকী, সমাজ সেবক তছরত আলী, কছদ্দি মামুদ, মঙ্গলু মামুদ, লাবু ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ডাঃ আব্দুল কুদ্দুস আল-আজাদী। উক্ত মাদ্রাসার পরিচালক মুফতি ফজলে এলাহী জানান, গত ২১ জুন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। বর্তমানে ৫টি কক্ষের নির্মাণ কাজ চলমান আছে। এলাকার অসহায় ও দরিদ্র শিশুদের জন্য নুরানী, নাজেরা, হেফজুল কোরআন, কিতাব বিভাগ, বাংলা, অংক, ইংরেজি ও সাধারণ জ্ঞান সহ অন্যান্য শিক্ষা দানের সু-ব্যবস্থার গ্রহন করা হয়েছে। আগামীতে উক্ত প্রতিষ্ঠানটি দ্বীনি এলেম শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে এলাকার বৃত্তবান ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।