মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী হবে কৃষিপন্য সাতক্ষীরায় কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। দুর্যোগ জনিত সংকট মোকাবেলা করে উৎপাদন ধারাবাহিকতা বজায় রেখে আমরা অচিরেই কৃষি পণ্য রফতানি করবো। তিনি আরও বলেন বাংলাদেশ কৃষিতে বহুদুর এগিয়েছে। এখন মাঠ ঘাট কৃষি সম্পদে ভরে উঠছে।

আমাদের পুষ্টির নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে জানিয়ে তিনি বলেন কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরন এবং সংরক্ষনযোগৗ করে তুলতে হবে। দেশে দানাদার খাদ্য উদ্বৃত্ত উল্লেখ করে মন্ত্রী বলেন এক সময় আমাদের দেশ ছিল খাদ্য ঘাটতির। এখন আমরা খাদ্যে উদ্বৃত্ত।

মন্ত্রী রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালি গ্রামে গ্রীষ্মকালিন টমেটো উৎপাদনকারী কৃষকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন। কোনো জমি পতিত না রেখে কৃষিজ পণ্য উৎপাদনের আহবান জানিয়ে তিনি বলেন সরকার সার বীজ ও প্রয়োজনীয় ওষুধপত্র আপনাদের দোরগোড়ায় পৌছে দেবে। টমেটো উৎপাদনকারী ২৮৩ কৃষকের এই সমাবেশে ড. রাজ্জাক আরও বলেন সাতক্ষীরা জেলা দুর্যোগ প্রবণ হলেও এখানে উৎপাদিত কৃষি পণ্য দেশের বিভিন্ন ঘাটতি এলাকায় পৌছে যায়। এটা এক সাফল্য বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন যারা আওয়ামী লীগ করেও নৌকার প্রার্থীদের হারানোর চেষ্টায় বিদ্রোহী প্রার্থী হবেন তারা আমাদের সমর্থন পাবে না কোনোদিন। বিশৃংখলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন আমাদের নির্বাচনের একটিই কৌশল তা হলো নৌকার প্রার্থীকে ভোট দেওয়া।

কৃষক সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ ও ২ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ও মীর মোস্তাক আহমেদ রবি, সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম, সাতক্ষীরা কৃষি উপপরিচালক মো. নুরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক মো.হুমায়ূন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।