মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকারকে টেলিভিশন সাংবাদিক সমিতির সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ঝালকাঠি পৌরসভার ১নং প্যানেল মেয়র জননেতা তরুন কুমার কর্মকার বলেন, ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত আমি এক দিনের জন্য আওয়ামীলীগের রাজনীতি থেকে দ‚রে থাকিনী। জীবনের শুরু থেকে বঙ্গবন্ধু, জননেত্রী শেখহাসিনা ও জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর নেতৃত্বে রাজনীতির করেছি। জেল-জুলুম, হামলা-মামলা বা কোন লোভ-লালসা আমাকে রাজনীতি থেকে পিছু হটাতে পারেনি। ঝালকাঠির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমি সামনের সাড়িতে থেকেছি ও জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতিকে পুজি করে আমি কোনদিন অর্থ-সম্পদের পিছনে ছুটিনি বা দল ¶মতায় থাকার সুযোগে কোন টেন্ডারবাজী, চাদাবাজী বা ভ‚মি দস্যুতায় জড়িত হইনি। তার প্রতিদানে ঝালকাঠির সর্বমহলের যে নিস্বার্থ ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছি তাতে নিজেকে ধন্য মনে করছি। পৌরসভার ১নং প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, আলহাজ্ব আমির হোসেন আমুর আস্থাভাজন ও বার বার নির্বাচিত পৌরকাউন্সিলর তরুন কুমার কর্মকারকে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প¶ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন।

৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যায় টাউন হলস্থ কার্যালয়ে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা সভাপতি দৈনিক দ‚রযাত্র সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, সিনিয়র সাংবাদিক কেএম মোতালেব হোসেন, জেলা জাতীয় পার্টির নেতা সৈয়দ শহিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র জেলা সাধারন সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য সাইদুর রহমান প্রমুখ।
টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এসএম রেজাউল করিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম, ঝালকাঠি রিপোটার্স ইউনিটি ও ঝালকাঠি মিডিয়া ফোরামের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।