মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

অগ্নি সংযোগকারীদের গ্রেফতারের দাবি, প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

ব্যবসায়ী প্রতিষ্ঠান নোভো কার্গোর ম্যানেজিং ডিরেক্টর ও স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের ব্যক্তিগত প্রাইভেটকারে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল দশটায় সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের উদ্যোগে ঘটনাস্থল জেলার গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসএম মহিউদ্দিন বাদশা। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় ওই এলাকাসহ পাশ্ববর্তী গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এসএম মোস্তাফিজুর রহমান দিনুর গ্রামের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহিউদ্দিন বাদশা বলেন, করোনা রোগীদের চিকিৎসা সেবায় গৌরনদী উপজেলা হাসপাতালে বিনামূল্যে ২০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করতে ঢাকা থেকে নিজ জন্মভূমিতে এসেছিলেন নোভো কার্গোর ম্যানেজিং ডিরেক্টর এসএম মোস্তাফিজুর রহমান দিনু। গত ৫ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করে রাতে তিনি (দিনু) নিজবাড়িতে রাত্রীযাপন করছিলেন। ওইদিন দিবাগত গভীররাতে বাসভবনের গ্যারেজে থাকা ব্যবসায়ীর ব্যক্তিগত প্রাইভেটকারে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে।

প্রতিবাদ সভায় স্থানীয় সমাজ সেবক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাক্কানী আলম, কৃষ্ণ কান্ত দে, ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা শাহ আলম, ফাউন্ডেশনের গৌরনদী কমিটির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, ইউপি সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভ প্রমুখ।

বক্তারা বলেন, অভিবক্ত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ মতলুবর রহমানের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং আলোকিত সমাজ গড়তে দীর্ঘ ২৮ বছর ধরে কাজ করে আসছেন মোস্তাফিজুর রহমান দিনু। এলাকার উন্নয়নে তাকে (দিনু) বাঁধাগ্রস্থ করতে তার ব্যক্তিগত প্রাইভেটকারে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে। তাই বক্তারা অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।