মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল পৌরসভার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন এমপি তুহিন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন ও পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়ার অকান্ত পরিশ্রমের ফলে দীর্ঘ ২৪ বছর পর নান্দাইল পৌরসভা ভাড়া অফিস ত্যাগ করে নিজস্ব নতুন কার্যালয়ে আগমন ঘটেছে। শুধু তাই নয় তাঁেদর হাত ধরে উক্ত পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। এতে নান্দাইল পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌর অফিসের কর্মকর্তা, কর্মচারীগণ সহ পৌরবাসীদের মনে যেন নতুন আনন্দ বিরাজ করছে। বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) বিকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পৌরসভার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। নান্দাইল পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে নতুন ভবনের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া পৌর কাউন্সিলর শাহীনুর আলম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য আবু বক্কর ছিদ্দিক বাহার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব শরাফ উদ্দিন ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, অধ্যাপক আবুল কাশেম লাভলু, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও নান্দাইলে কর্মরত মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।