মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পদোন্নতি প্রাপ্ত উপজেলা কৃষি অফিসারের বদলীজনিত বিদায় সংবর্ধনা জানালেন ইউপি চেয়ারম্যানগণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি অফিসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে বুধবার (০৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা উপলক্ষে স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ-এর সঞ্চালনায় বিদায়ী কর্মকর্তা সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী, ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ। বক্তাগণ বলেন, কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন গত ২০১৯ সালের ১৪ মার্চ আটোয়ারী উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করে দুই বছর পাঁচ মাস কার্যকালে উপজেলায় কৃষি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। তিনি কৃষকদের পরামর্শ দিয়ে কৃষি ক্ষেত্রে উৎসাহ প্রদান করে বেশ সাড়া জাগিয়েছেন। উপজেলার প্রায় ৩৭ হাজার কৃষক পরিবারের কাছে তিনি কৃষি ও কৃষক বান্ধব অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সুত্র জানায়, তিনি উপজেলা কৃষি অফিসার থেকে পদোন্নতি পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী জেলায় অতিরিক্ত উপ-পরিচালক হিসেবে বদলী হয়েছেন। আবেগ আপ্লুত হয়ে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন পদোন্নতি প্রাপ্ত কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। আলোচনা শেষে পদোন্নতির কারণে বিদায়ী কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী তুলে দেন সভাপতি সহ অতিথিবৃন্দ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও অফিসার্স ক্লাবের সকল সম্মানিত সদস্যগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।