মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ঘরে বসেই মিলবে ভূমি অফিসের ‘সার্টিফায়েড ডকুমেন্ট’

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

পর্চা, খতিয়ান, দলিলের নকল বা অনুলিপি (সার্টিফায়েড কপি) কিংবা ম্যাপের মত জমি সম্পর্কিত বিভিন্ন নথি ভূমিসেবা গ্রহীতাদের বাসায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।
মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় ও ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস ও ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন সমঝোতা স্মারকে সই করেন।
ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সমঝোতার আওতায় ভূমি অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নাগরিকদের ঠিকানায় ডাকযোগে পৌঁছে দেবে ডাক বিভাগ।
প্রতিটি ডাকঘরের নিযুক্ত ব্যক্তি প্রতিদিন ভূমি অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নাগরিকদের ঠিকানা বরাবর ডাকে পাঠাবে।
এ সেবার জন্য গ্রাহক অনলাইনে আবেদনের সময়েই অনুরোধ জানাতে পারবেন এবং খাম, প্রস্তুতি ও ডাকমাশুল বাবদ অতিরিক্ত সেবামূল্য পরিশোধ করবেন।

সাম্প্রতিক সময়ে ভূমি সংক্রান্ত সেবা ডিজিটালাইজেশনের আওতায় ভূমি মন্ত্রণালয় বেশ কিছু সেবা পাওয়ার বিষয় সহজ করেছে।
ভূমি রাজস্ব মামলার শুনানি ঘরে বসেই
ঘরে বসেই দেওয়া যাবে ভূমি সংক্রান্ত ফি
ভূমির মালিক হিসেবে বিভিন্ন প্রয়োজনে ভূমি সংক্রান্ত সব আবেদন ও তার ভিত্তিতে ডকুমেন্ট এবং ম্যাপ সংগ্রহ করতে হয়। এতদিন পর্যন্ত এ ধরনের প্রয়োজন নিরসনের জন্য ভূমি অফিসগুলোতে একাধিকবার যাওয়ার প্রয়োজন পড়ত।
ডিজিটাল ভূমি সেবার আওতায় নাগরিকদের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ সৃষ্টি করা গেলেও পর্চা, খতিয়ান, দলিলের নকল বা অনুলিপি (সার্টিফায়েড কপি) বা ম্যাপ সংগ্রহের জন্য ভূমি অফিসে যাওয়ার কোনো বিকল্প ছিল না। এখন এসব সংগ্রহের জন্য আর ভূমি অফিসে যাওয়া লাগবে না।
নন-সার্টিফায়েড ডকুমেন্টসগুলো আরও সহজে ও দ্রুততর সময়ে নাগরিকদের বাড়িতে বসেই ডাকযোগে সংগ্রহ করতে পারবেন বলে চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন বিশেষ অতিথি ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।