আলমডাংগায় মায়ের দোয়া ফিশারিজ পরিদর্শন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
আলমডাংগা ডামোস গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রী কর্তৃক পুরুষ্কারপ্রাপ্ত মৎস্য খামার মায়ের দোয়া ফিশারিজ পরিদর্শন করেন ও মাছ শিকারও করেন।
মায়ের দোয়া ফিশারিজের ম্যানিজিং ডিরেক্টর ইমদাদুল হোক হিমেল জানান, আমাদের মৎস্য খামার থেকে যে মাছ উৎপাদন হয় তা দিয়ে স্থানীয়ভাবে মাছের চাহিদা মিটিয়ে আমরা, বাংলাদেশের বিভিন্ন জেলায় মাছ বিক্রয় করে থাকি।এছাড়াও আমরা বিদেশেও মাছ রপ্তানি করে থাকি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মৎস্য খামার পরিদর্শনকালে বলেন,মায়ের দোয়া ফিশারিজের মতো সমাজের যে সমস্ত শিক্ষিত বেকার ছেলেরা চাকুরির পিছু ছুটছেন তারা যদি একটা সুন্দর মৎস্য খামার তৈরী করে মৎস্য চাষ করতে পারে তাহলে মাসে অনেক টাকা আয় করতে সক্ষম। তিনি আরো বলেন,পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম করলে অবশ্যই তার ফল পাওয়া যাবে। খামারির মালিক প্রধানমন্ত্রীর হাত থেকে দ্বিতীয়বার পুরস্কার গ্রহণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের পরিবারের সদস্য, আলমডাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, মায়ের দোয়া ফিশারিজের ম্যানিজিং ডিরেক্টর ইমদাদুল হোক হিমেল।
#চলনবিলের আলো / আপন