মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

মাসব্যাপী নতুনধারার রাজনীতিক সংগ্রহ কর্মসূচী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
মাসব্যাপী নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিক সংগ্রহ কর্মসূচী উদ্বোধন করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া চৌধুরী। কেন্দ্রীয় কার্যালয়ে ৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচীর প্রথম দিনে নাগরিক অধিকার আদায়ের দাবিতে সোচ্চার শতাধিক ব্যক্তি প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক-প্রশাসনিক দূর্বৃত্তদের হাত থেকে দেশ ও মানুষকে মুক্তি দিতে নতুনধারার এই কর্মসূচী। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সংগঠন উপ কমিটির চেয়ারম্যান নূরুল হাসান খান প্রমুখ। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচী বলবে বলে জানান নেতৃবৃন্দ। আরো জানানো হয়, ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত’ স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করে যে কোন সময় প্রাথমিক সদস্য হতে পারবেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।