মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে ওভার হেড ট্যাংক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

প্রতিটি নাগরিকের দ্বারপ্রান্তে সুপেয় পানি সরবরাহের লক্ষে বাংলাদেশের ৩০টি পৌরসভার ন্যায় ভূঞাপুরে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আতওতায় ওভার হেড ট্যাংক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের শিয়ালকোল হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ভূঞাপুর পৌরসভার বাস্তবায়নে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ আসনের সাংসদ ছোট মনির।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফনূর মিনি, প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর লায়লা খানম প্রমুখ।

এ প্রকল্পের আওতায় রয়েছে, পানি সরবরাহ, ওভার হেড ট্যাংক ও পাম্প হাউজ। ফলে পৌরসভার নাগরিক সেবার মান বেড়ে আরো এক ধাপ এগিয়ে গেলো বলে মত প্রকাশ করেন পৌর কর্তৃপক্ষ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।