মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ভারত ফেরত যাত্রীদের আজ থেকে উঠে গেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের উঠে গেল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নিয়ম। তবে কোভিড -১৯ এর আর টি পিসিআর রিপোর্ট নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন। আজ ০৮/০৯/২০২১ বুধবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। সাথে যারা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে তাদেরকে পাঠানো হবে হোম কোয়ারেন্টাইনে। স্বাস্থ্য অধিদপ্তর এর পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর সিসিডি ডাঃ মোঃ নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের ওই চিঠিতে আরো উল্লেখ করেছেন যাদের বয়স ১০ বছর তারা কোভিড -১৯ এর আরটিপিসিআর রিপোর্ট এর আওতায় আসবে না। ভারত ফেরত অন্যান্য সকল যাত্রীদের আর টি পিসিআর কোভিড -১৯ এর নেগেটিভ সনদ বাধ্যতামুলক থাকতে হবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, আজ থেকে যারা ভারত থেকে ফিরবে স্থল বন্দর দিয়ে তারা করোনা নেগেটিভ সনদ নিয়ে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে। সম্প্রতি ভারতে নতুন করোনার ধরন বেড়ে যাওয়ায় সরকার ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সিস্টেম চালু করে। ইতিমধ্যে করোনা সংক্রামণ কমতে শুরু করায় এবং আগের চেয়ে ভারতের পরিবেশ অনেকটা উন্নতি হওয়ায় ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এর পরিবর্তে হোম কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের বাধ্যতা মুলক কোভিড-১৯ এর নেগেটিভ সনদ থাকতে হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।