মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ইউপি নির্বাচনকে ঘিরে জাপা প্রার্থীর প্রচার-প্রচারণা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

স্থগিত হওয়া ইউপি নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে জেলার তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম প্রচার-প্রচারণা, মতবিনিময় ও গণসংযোগ করছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় তালা সদর ইউনিয়নের শিবপুর এলাকায় ওয়ার্ডের কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা ইউপির ৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবু হায়াত নিকারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম। জাপা নেতা রুহুল আমিন নিকারী, মুসা নিকারী, আনার নিকারী, ছাত্র সমাজের জাহিদুল নিকারী, মোস্তফাসহ আরও অনেকে।

জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এস.এম নজরুল ইসলাম মতবিনিময় সভায় নেতাকর্মীদের বলেন, তালা ইউনিয়নে ২০১১-১৬ সাল পর্যন্ত আমি চেয়ারম্যান থাকাকালে ছিল উন্নয়নের বছর। তালার জলাবদ্ধতা দূর, রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্টের উন্নয়ন ও সরকারি সুবিধা মানুষ ফ্রি পেয়েছে। কখনো কোন মানুষের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করিনি। পরবর্তী সময়কালে নতুন চেয়ারম্যান নির্বাচন হওয়ার পর প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরে টাকা উত্তোলন, জেয়ালা নলতার লুৎফার নিকারীকে খুন, তালা থানার এসআই, পুলিশ কন্সটেবলকে মারপিট, সকল সরকারি সুবিধায় অনৈতিক সুবিধাগ্রহণসহ নানা দুর্নীতি অনিয়ম করে মানুষকে অতিষ্ট করে তুলেছেন। ২০ সেপ্টেম্বর জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দিবে।

তিনি বলেন, খুলনা বিভাগের মধ্যে জাতীয় পার্টির একমাত্র প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সুষ্ঠ নির্বাচনের দাবি করছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।