লামায় পরিত্যক্ত ডোবা থেকে ৮ম শ্রেনি ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়া (৭নং ওয়ার্ড) থেকে খবর পেয়ে প্রিয়ন্তি চাকমা নামে (১৪) বছরের এক স্কুল পড়ুয়া কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
সরেজমিনে জানা যায়, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় নুনারবিল মার্মা পাড়ায় একটি ভাড়া বাসায় বাবা মায়ের সাথে ৭ প্রায় ধরে প্রিয়ন্তি চাকমা নামে (১৪) এই কিশোরী বসবাস করছিলেন। দিবারাতে শয়নকক্ষ থেকে কখন কিভাবে ঐ স্থানে গেল নিশ্চিত করে কেউ বলতে পারছে না। সে লামা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী। মৃত কিশোরীর বাবার নাম নিক্সন চাকমা। সে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করছেন। মৃত কিশোরী মেয়েটি তাদের একমাত্র কন্যা সন্তান ছিল।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, লামা থানা পুলিশ লাশটির প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
#চলনবিলের আলো / আপন