মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন নিজেই রোগী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামে কমিউনিটি ক্লিনিকটি ভূতের বাড়িতে পরিনত হয়েছে। জরার্জীন ভবনেই চলছে চিকিৎসা সেবা। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেও কোন সুফল মেলেনি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা সদর হাসপাতাল থেকে নদী বিছিন্ন দূর্গম এলাকায় ওই ক্লিনিকটির দুরত্ব প্রায় ১২ কিলোমিটার। কমিউনিটি ক্লিনিকের ভবনটি দেখে মনে হয় যেন শত বছরের পুরনো জরাজীর্ণ ভবন। পরিচর্যার অভাবে ভবনের দেয়াল খসে পরতে শুরু করেছে। অবহেলিত ওই এলাকার জনগোষ্ঠির একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র বিশর কমিউনিটি ক্লিনিক।

স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম জানান, এখানকার কর্মরত চিকিৎসক সপ্তাহে দুইদিন রবি ও বুধবার আসেন। তানভির ইসলাম জানান, ওই দুইদিনের ওপর ভর করেই দুর্গম এলাকার বাসিন্দারা বিনামূল্যে সরকারী ওষুধ পেয়ে থাকেন।

বিশর কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) কমিউনিটি হেলথ কেয়ার মিরাজুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে ভবনে হাটু সমান পানি জমে। ফলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, আমার বাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হওয়ায় যাতায়াত দুরত্বের কারণে প্রতিদিন অফিস করা সম্ভব হচ্ছেনা।

হিজলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুন আর রশিদ বলেন, জরাজীর্ণ ভবনের ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই নতুন ভবন নির্মান কিংবা সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, ওই ক্লিনিকে যিনি কর্মরত রয়েছে তার বাড়ি দুরত্বে হওয়ায় নিয়মিত অফিস করা যাচ্ছেনা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।