মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসুচি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে ইউনিয়ন পর্যায়ে উৎসবমুখর পরিবেশে কোভিড-১৯ দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) উপজেলা সদর ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসুচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন,রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় , উপজেলার ৬ ইউনিয়নে মহামারী কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। একমাস আগে প্রতি ইউনিয়নে ৬০০ করে ৬ ইউনিয়নে মোট ৩৬০০ টিকা প্রদান করা হয়েছিল, ওই সমস্ত টিকা গ্রহিতাগণকে আজ দ্বিতীয় ধাপের টিকা প্রদান করা হচ্ছে। আর প্রতিদিনের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসুচি অব্যাহত আছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হবে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষদের স্বতস্ফুর্তভাবে উৎসবমুখর পরিবেশে কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধের দ্বিতীয় ধাপের টিকা গ্রহন করতে দেখা গেছে। এক প্রশ্নের জবাবে ডা. হুমায়ুন কবীর বলেন , ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসুচি অব্যাহত রাখার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান , উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ বিভিন্ন ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার প্রতিটি টিকাদান কেন্দ্র তদারকি করেছেন। টিকাদান কেন্দ্রগুলোতে শান্তি-শৃক্সখলা রক্ষা সহ স্বাস্থ্যবিধি মেনে স্বচ্ছভাবে টিকা গ্রহনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের , ইউপি সচিব, বিট পুলিশিং , ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ সংবাদকর্মীগণ নিবেদিত প্রাণ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনের ভুমিকা ছিল প্রশংসনীয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।