মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ওয়ার্ড পর্যায়ে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩৩৩৬জন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় সরকারের ঘোষণা অনুযায়ি ওয়ার্ড পর্যায়ে মহামারী করোনা প্রতিরোধক টিকা ক্যাম্পেইনের ২য় ডোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে ৫টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ৩হাজার ৩শ ৩৬জন টিকা গ্রহন করেছেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাজিহার, বাকাল ও গৈলা ইউনিয়নের সেরাল মাধ্যমিক বিদ্যালয় টিকা ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাশেম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে টিকা ক্যাম্পেইন কার্যক্রমের ২য় ডোজের টিকা প্রদান শুরু হয়।
টিকা প্রদান কেন্দ্রগুলোর মধ্যে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৪০ জন, বাগধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কেন্দ্রে ৬৭২ জন, রত্নপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কেন্দ্রে ৬৪২ জন, বাকাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কেন্দ্রে ৭০০ জন ও রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৮২ জনসহ মোট ৫টি কেন্দ্রে ১৫টি বুথে ২৫জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৩ হাজার ৩শ ৩৬ জনকে একযোগে ২য় ডোজের করোনা প্রকিরোধক টিকা প্রদান করা হয়েছে। এর আগে ৭আগস্ট উদ্বোধনের মধ্য দিয়ে ওয়ার্ড পর্যায়ে সরকারের করোনার টিকা প্রদান শুরু হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।