মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ত্রাণ  সহায়তা বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপনের মাধ্যমে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে, আলমনগর উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. পারভেজ মল্লিক ।

মঙ্গলবার (৭ই সেপ্টেম্বর) সকালে ঝাওয়াইল আশ্রয়ন প্রকল্পে এ কর্মসূচির উদ্বোধন করা হয় ।এসময় তার সাথে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাছ মিয়া, উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার,  আলমনগর  ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মো. রকিব উদ্দিন আতিক, আলমনগর উন্নয়ন সংস্থার সভাপতি মেহেদী হাসান সুমন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ইউএনও মো. পারভেজ মল্লিক ঝাওয়াইল, হেমনগর, শাখারিয়ায় সহ উপজেলার ১৫৮টি আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১৫কেজি করে চাল বিতরণ করেন, এছাড়াও হেমনগর ইউনিয়নের খামারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ২য় পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।