মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে বিদ্যুৎ ভোগান্তিতে অতিষ্ট জনজীবন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বিদ্যুতের আসা-যাওয়ায় জনজীবন হাপিয়ে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর শতভাগ বিদ্যুতায়িত উপজেলা। ঘণ্টার পর ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাধারণ মানুষ বিদ্যুতের বিরক্তকর এই আসা-যাওয়াকে ‘মিসকল’ বলে ব্যঙ্গাত্মক করেন। সরকারের শতভাগ বিদ্যুতায়নকে কলঙ্কিত করতেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা নানা অজুহাতেই ঘণ্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখছেন বলে অভিযোগ গ্রাহকদের।

তীব্র তাপদাহের ভেপসা গরমের সঙ্গে তাল মিলিয়ে ভ‚ঞাপুরবাসীকে ভোগাচ্ছে বিদ্যুৎ-বিভ্রাটে। প্রচুর গরমে সারাদিন বিদ্যুতের আসা-যাওয়া, রাতেও থাকছে না বিদ্যুৎ এতে অনেক বেশি কষ্ট পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। বিদ্যুতের এই আসা-যাওয়ার ফলে নষ্ট হচ্ছে ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রিক যন্ত্রাংশ।

গ্রাহকদের অভিযোগ, দিনের বেলা ঘণ্টার পর ঘন্টা লোডশেডিং থাকলেও রাতে একই পরিস্থিতি বিরাজ করে। এতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এছাড়াও খুটি বাণিজ্য, মিটার না দেখেই বিল ধরিয়ে দেয়া। একই সঙ্গে মিটার রিডিং না দেখেই বিল তৈরি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ভ‚ঞাপুর বিদ্যুৎ অফিসের এমন কার্যকলাপ দীর্ঘদিন ধরে চললেও এর কোন প্রতিকার হচ্ছে না।

উপজেলার গোবিন্দাসী এলাকার আব্দুল্লাহ বলেন, কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে। এর মধ্যে হঠাৎ করেই চলে যায় বিদ্যুৎ দীর্ঘ সময় পাড় হলেও বিদ্যুতের দেখা মিলে না। বিদ্যুৎ অফিসে ফোন দিলেও আবার কেউ ফোন ধরে না। বিদ্যুৎ না থাকায় রাতে ঘুমাতে পারিনা। অথচ মিটারের রিডিংয়ের চেয়েও বেশি বিল করে।

পৌর এলাকার ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ঠিকমতো ব্যবসা করতে পারি না। বিদ্যুৎ চলে গেলেই দোকান অন্ধকার। ক্রেতারা গরমে ও অন্ধকারের কারণে দোকানে মাল ক্রয় করতে আসতে পারে না।

এ বিষয়ে ভ‚ঞাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূইয়া বলেন, টাঙ্গাইল গ্রিড থেকেই লোডশেডিং হচ্ছে। অনেক ছোটখাটো কাজ থাকলে বিদ্যুৎ বন্ধ রাখতে হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।