মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

এনডিবি বরিশাল মহানগর সভাপতি ফুয়াদ সম্পাদক ফয়সাল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

মোঃ ফরহাদ হোসেন ফুয়াদকে সভাপতি ও মোঃ ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর শাখা অনুমোদন দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী। ধারার প্রক্রিয়াতন্ত্র অনুযায়ী ধর্মের প্রতি শ্রদ্ধা, বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা এবং সকল বীরদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-খুন-গুমমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে অনুমোদিত এই কমিটির অন্যান্যরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (আল আমিন)  খান-সহ সভাপতি, মোঃ রফিকুল ইসলাম-যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ সুজন খান-সাংগঠনিক সম্পাদক, মোঃ রিয়াজ চৌধুরী-অর্থ সম্পাদক, মোঃ বেল্লাল-দপ্তর সম্পাদক, মোঃ সামিম-ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ হানিফ-প্রচার সম্পাদক, নারী-শিশু ও কল্যাণ সম্পাদক মোসাম্মাৎ আমিরুন নেসা, মোঃ রাহাতুল ইসলাম-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, এইচ এম ইমরান হোসাইন-কার্যনির্বাহী সদস্য, মোঃ জালাল-কার্যনির্বাহী সদস্য ও আনিচ সিজার-কার্যনির্বাহী সদস্য। মুখপাত্র ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা অনুমোদিত কমিটি প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, সারাদেশে সচেতন নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক-প্রশসনিক অপরাধী-দুর্নীতিবাজদেরকে ‘না’ বলার জন্য কমিটি গঠন চলছে। ধর্ম-দেশ-স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করে যে কোন সময় সদস্য হতে পারবেন। অতএব, বাংলাদেশকে-বাংলাদেশের মানুষকে ভালোবেসে নতুনধারায় যোগ দেয়া আপনার আমার আমাদের সকলের রাজনৈতিক দায়িত্ব।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।