মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় অংশগ্রহণ মূলক জলবায়ু সহনশীল গ্রামীণ সমীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় এলজিইডি’র আয়োজনে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের অংশগ্রহণ মূলক গ্রামীণ সমীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে এলজিইডি’র আয়োজনে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের অংশগ্রহণ মূলক গ্রামীণ সমীক্ষা বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন বরিশাল এলজিইডি’র কর্মকর্তা রিজভী আহমেদ, এলসিএস কর্মকর্তা মিনা হোসেন, সাইয়েদ আহমেদ, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, শিক্ষক মাহমুদ আলম মিঠু, শ্রমিকলীগ নেতা আশ্রাফুল আলম দুলাল, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য সুশান্ত সরকার, কুদ্দুস মোল্লা, শহিদুল ইসলাম, সবুজ বেপারী, জামাল সরদার প্রমুখ। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও এলসিএস সদস্যরা উপস্থি ছিলেন।

সভায় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নে এলজিইডি’র মাধ্যমে রাস্তা, ড্রেন ও ব্রিজ নির্মানের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়। পর্যায়ক্রমে এলাকার সকল কাঁচা সড়ক এলজিইডি’র মাধ্যমে পাকাকরন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।