মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ফলোআপ ; আগৈলঝাড়ায় সেই বেইলি ব্রীজ সংস্কার করা হয়েছে

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

“ আগৈলঝাড়ায় বেইলী ব্রীজ ঝুকিপূর্ণ” সচিত্র সংবাদ প্রকাশর পর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে অবশেষে মরিচা ধরে ভেঙ্গে যাওয়া বেইলী ব্রীজ সংস্কার করা হয়েছে।

সোমবার উপজেলার সকাল থেকে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা বেইলী ব্রীজের সংস্কার কাজ শুরু করে।

বেইলী ব্রীজটি দীর্ঘ ৩০ বছর আগে নির্মাণের পরে সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে পাটাতনগুলো মরিচা ধরে বিভিন্নস্থানে ভেঙ্গে ছোট-বড় গর্তের কারণে শিক্ষার্থী, লোকজনসহ যানবাহন চলাচলে প্রতিনিয়িত দুর্ঘটনা ঘটতো। ব্রীজটি মরন ফাঁদে পরিনত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে অবশেষে বেইলী ব্রীজটি মরিচা ধরে ভেঙ্গে যাওয়া পাটাতনগুলো অপসারণ করে নতুন করে সংস্কার করা হলো।

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের জন্য বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুমন হোসেনকে বলা হলে তিনি সেতুটি সংস্কারের ব্যবস্থা করেন। সেজন্য তাকে উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এব্যাপারে বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুমন হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম তাকে জানানোর পরে সেতুটির মরিচা ধরে ভেঙ্গে যাওয়া পাটাতনগুলো অপসারণ করে নতুন করে সংস্কার করে দেয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।