মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে গুলিতে চোখ হারানো দুই আওয়ামী লীগ নেতার জামিন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা কর্মী আনসার সদস্যদের ছোঁড়া গুলিতে চোখ হারানো দুই আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর করেছে বরিশালের আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ তাদের জামিন মঞ্জুর করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, জামিন পাওয়া দুই আওয়ামী লীগ নেতা সদর উপজেলা নির্বাহী অফিসারের সরকারী বাসভবন ও পুলিশের ওপর হামলার চালানোর অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন। জামিনপ্রাপ্ত আনসার সদস্যদের গুলিতে চোখ হারানো দুইজন হলেন নগরীর ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন এবং ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির আহসান। দুইজনেই আনসারের গুলিতে চোখে গুলিবিদ্ধ হয়ে ঢাকা থেকে চিকিৎসা নিয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট দিবাগত রাতে সদর উপজেলা পরিষদের চত্বর থেকে বিসিসি কর্মচারীরা পুরোনা ব্যানার সড়াতে গেলে ইউএনও’র সাথে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা গেলে ইউএনও’র নির্দেশে তার দেহরক্ষী আনসার সদস্যরা গুলি চালায়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।