মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে প্রধান ও সহকারী শিক্ষকদের প্রশিক্ষনের উদ্ধোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের গৌরনদীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ডেটাবেইজ তৈরি ও ইউনিক আইডি প্রদান কার্যক্রমে শিক্ষার্থীদের ছক পূরই ও ডাটা এন্ট্রি বিষয়ে প্রতিষ্টান প্রধান ও সহকারী শিক্ষকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল জলিল, সহকারী শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায়, সরকারি গৌরনদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউল্লাহ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আহসান আজাদ, টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক জমদ্দার মো. হারুন অর রশিদসহ অন্যান্যরা। প্রশিক্ষণে ৪৯টি শিক্ষা প্রতিষ্টানের ৯৮ জন শিক্ষক তিনটি ব্যাচে অংশ গ্রহন করবেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।