মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে বিনামূল্যে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মহামারীতে করোনা রোগীদের স্বাস্থ্য সেবার লক্ষে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

সৈয়দ মতলুবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়্যেদ মো. আমরুল্লাহ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদশা, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আজাদ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।