মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে ইমাম কে দাড়ি নিয়ে কটাক্ষ এবং লাঞ্চিত করার প্রতিবাদে স্মারক লিপি প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান খতিব ও ইমাম কে লাঞ্চিত এবং দাঁড়ি নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের মহাপরিচালক,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,খাগড়াছড়ি জেলা প্রশাসক এবং রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট এই স্মারকলিপি প্রদান করেন খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ।

 

আজ রবিবার(৫সেপ্টেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার(ভূমি) উম্মে হাবিবা মজুমদার এর মাধ্যমে জেলা প্রশাসকের নিকট এই প্রতিবাদী স্মারকলিপি তুলে দেন।

 

অভিযোগ রয়েছে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সাল কেন্দ্রের প্রধান খতিব মওলানা এমদাদুর রহমান কে লাঞ্চিত করেন এবং দাঁড়ি নিয়ে কটাক্ষ করেন

 

ভুক্তভোগী মাওলানা এমদাদুর রহমান জানান,গত বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) কেন্দ্রে কর্মরত শ্রমিক মো:মুজিবুর রহমান স্ট্রোক করে মারা যান।তিনি দীর্ঘ দিন কেন্দ্রে কর্মরত থাকায় সামাজিকভাবে তিনি পরিচিত।তাই মানবিক কারণে তার মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে প্রচার করেন।এতে ক্ষিপ্ত হয়ে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সাল তাকে গাঁয়ে হাত তোলেন এবং দাড়ি নিয়ে কটাক্ষ করেন।”দাড়ি রাখছে শয়তানের মত দেখা যায় “এই কথা বলে তাকে আরো অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

 

অভিযোগের বিষয়ে জানতে এস এম ফয়সালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি লাঞ্চিত করার বিষয়টি স্বীকার করেন।এবং জানান,বিনা অনুমতিতে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রকাশ করা যায় না।দাড়ি নিয়ে কটাক্ষ করার বিষয়টি তিনি অস্বীকার করেন এবং উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।

 

এই দিকে খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এ বিষয়ে উর্ধ্বোতন কতৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।স্মারকলিপিতে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং তদন্ত করে প্রধার বৈজ্ঞানিক কর্মকর্তার শাস্তি এবং অপসারন দাবি করেন। অন্যথায় পরিষদের পক্ষ থেকে মানববন্ধন এবং বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে বলে জানায়।

 

 

বাংলেদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের মহাপরিচালক ড.মো: নাজিরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন,এই বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন।তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান তিনি।তিনি আরো জানান,এস এম ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।সেসমস্ত অভিযোগের ভিত্তিতেও তদন্ত চলামন রয়েছে।তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।