মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম নতুন সেন্ট্রাল কমিটি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের সম্মানিত সকল প্যারেন্টসদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে কিছু বিষয় আপনাদের সদয় অবগতির জন্য উল্লেখ করতে চাইছি:

১) আপনারা সকলেই লক্ষ্য করছেন যে দীর্ঘদিন যাবৎ ফোরামের কার্যক্রম স্থবির হয়ে আছে। যে উদ্দেশ্যে ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছিল তার লক্ষ্য অর্জনে খুব বেশিদূর এগিয়ে যেতে পারেনি। ফোরামের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নির্বাহী কমিটি ও অন্যান্য সদস্যগন সঠিক কর্মপদ্ধতির সমন্বয়ে কার্যকরী উদ্যোগ গ্রহন করতে চাইলেও ফোরামের বর্তমান প্রেসিডেন্টের অসহযোগিতা ও উল্লেখযোগ্য পরিমান অসদাচারনের কারণে তা সম্ভবপর হয়নি। প্রেসিডেন্ট ফোরামের বর্তমান বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াগুলোতে নির্বাহী কমিটির মতামতের তোয়াক্কা না করে সম্পূর্ন নিয়ম বহির্ভুত ও স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে সদস্যপদ বাতিল, স্থগিত, মতামত প্রদানের সুযোগ রহিত করে চলছেন। প্রেসিডেন্টের এহেন স্বেচ্ছাচারী আচরণ নিয়ে যারাই প্রশ্ন তুলেছে তাদেরকেও তিনি একই পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশে বাধাগ্রস্থ, রহিত করেছেন। ফলে সদস্য প্যারেন্টসরা ফোরামের কর্মকান্ডে কর্মস্পৃহা হারিয়ে ফেলে। সর্বশেষ তিনি এডমিনের ক্ষমতাবলে তিনি ব্যতীত নির্বাহী কমিটির সকল সদস্যের মতামত জানানোর সুযোগ রহিত করে রেখেছেন। এখানে উল্লেখ্য যে করোনা মহামারীর কারণে গত বৎসর মার্চে যখন স্কুলগুলো বন্ধ হয়ে যায় অনান্য পেশাজীবীদের মতোই অধিকাংশ প্যারেন্টস আয়-রোজকারে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অথচ স্কুলগুলো কোন ক্লাস না নিয়েই পূর্বের হারেই টিউশন ফিসহ অন্যান্য ফি পরিশোধের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলো, তখন ঐ অরাজক পরিস্থিতিতে আমরা প্যারেন্টসরা সোশাল মিডিয়ায় আহ্বানের মাধ্যমে এই ফোরাম গঠন করে আন্দোলনে নামি। তখন আমাদের নিজেদের মধ্যে তেমন কোন পারস্পরিক পরিচয় ছিলো না, একজন প্রথম সারির সক্রিয় যোদ্ধা বিবেচনায় আমরা একেএম আশরাফুল হকে সাহেবকে আমাদের নবগঠিত ফোরামের প্রসিডেন্ট পদে অধিষ্ঠিত হতে সায় দেই। আমাদের সরল বিশ্বাসের আড়ালে প্রেসিডেন্ট সম্পূর্ণ একক সিদ্ধান্তে সোশাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ সৃষ্টি করে অধিকাংশে নিজেকে একক এডমিন করে রাখেন এবং সেই কর্তৃত্বের বলেই তিনি যাকে খুশি তাকে গ্রুপে যুক্ত করছেন, বের করছেন ও মতামত জানানোর সুযোগ রহিত করে চলেছেন।

২) এ বৎসর ফোরামের প্রেসিডেন্ট নিজে একটি স্কুল প্রতিষ্ঠা করে সেই স্কুলের চেয়ারম্যান পদে আসীন হয়ে নিজেকে স্কুল উদ্যোক্তা গোষ্ঠীর অন্তর্ভূক্ত করেছেন। ফলতঃ নৈতিক ও আদর্শিকভাবে একজন ব্যক্তি একই সাথে স্কুল উদ্যোক্তা এবং প্যারেন্টসদের প্রতিনিধিত্ব করতে পারেন না। তাছাড়াও তিনি ফোরামের প্লাটফর্মকে যখন তখন “অভিভাবকদের মানবিক স্কুল” হিসেবে প্রচারনায় ব্যবহার করে আসছেন, অথচ উনি ব্যতীত ফোরাম সংশ্লিষ্ট কোন প্যারেন্টস উক্ত স্কুল ব্যবসায় জড়িত নাই – উদ্যোক্তাদের অধিকাংশই উনার আত্মীয়-স্বজন।

৩) ফোরামকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য গঠনতন্ত্র প্রনয়ণ ও সরকরি নিবন্ধনে প্রেসিডেন্ট ক্রমাহতই অনীহা প্রকাশ করে আসছেন।

৪) পূর্বতন কর্মস্থলে নারী সহকর্মীকে যৌন হয়রানির মামলায় প্রেসিডেন্ট আসামি হয়ে কারাগার থেকে জামিনে থাকা এবং মিডিয়ার কল্যাণে তা জানাজানি হয়ে ফোরামের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। উপরোল্লিখিত কারণে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে উঠার জন্য দীর্ঘদিন যাবৎ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে নির্বাহী কমিটির মিটিং আহ্বানের অনুরোধ করে এবং অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা মাধ্যমেও সমাধানের উদ্যোগ নিয়েও প্রেসিডেন্টের কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বরং প্রেসিডেন্ট তার স্বেচ্ছাচারী মনোভাব অব্যাহত রেখে বিভিন্নজনকে গ্রুপ থেকে বের করা বা পোস্ট ও কমেন্ট করার সুযোগ রহিত করে দিতে থাকেন। এমনকি সম্প্রতি হোয়াটসঅ্যাপ ইসি গ্রুপ ও ফেইসবুক গ্রুপে সদস্যদের পোস্ট ও কমেন্ট করার সুযোগ প্রেসিডেন্ট এডমিনের ক্ষমতাবলে রহিত করে রেখেছেন।

এমতাবস্থায় গতকাল বর্তমান ইসি সদস্যরা এক জরুরি সভায় অদ্যোপান্ত পর্যালোচনাপূর্বক ফোরামে চলমান স্থবিরতা থেকে উত্তরণের লক্ষ্যে একেএম আশরাফুল হককে প্রেসিডেন্ট পদ হতে অব্যাহতি প্রদান ও সকল কমিটি , গ্রুপ বিলুপ্ত ঘোষণা করে ফোরামের জন্য গঠনতন্ত্র প্রনয়ণ ও সরকারি নিবন্ধনের দায়িত্ব দিয়ে ৬ মাস মেয়াদী নিম্নোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়: আহ্বায়ক: ব্যারিস্টার আফরোজা আক্তার যুগ্ম আহ্বায়ক-১: মনজুর সাকলায়েন যুগ্ম আহ্বায়ক-২: এমএন আমিন করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠান করা হয়।

উপরোক্ত কমিটি তাদের কাজের সুবিধার্থে পরবর্তীতে যে কোন প্যারেন্টসকে উক্ত কমিটিতে কোঅপ্ট করতে ও বিশেষ কোন উদ্দেশ্যে নতুন উপ-কমিটি গঠন ও তাতে অন্তর্ভূক্ত করতে পারবেন। প্রণীতব্য গঠনতন্ত্রের আলোকে প্যারেন্টদের ভোটের মাধ্যমে গঠিত পূর্ণাঙ্গ কমিটির নিকট সকল ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অহ্বায়ক কমিটি বিলুপ্ত হবে।

ধন্যবাদান্ত, ব্যারিস্টার আফরোজা আক্তার আহ্বায়ক বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম সেন্ট্রাল কমিটি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।