মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন নব চেতনার আত্মপ্রকাশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় কমিটি গঠনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে “নবচেতনা” নামের অ-রাজনৈতিক, সেবামুলক স্বেচ্ছাসেবী সংগঠনের।
গৈলা মডেল ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে সার্বজনীন মন্দির প্রাঙ্গনে শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ করা “নবচেতনা” সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে শশাঙ্ক শেখর বৈদ্য সভাপতি, সুপ্রদীপ সরকার সাধারণ সম্পাদক ও সঞ্জীত বালা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব সিদ্ধেশ্বর সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় আয়কর আইনজীবী সমীরণ রায় এর সঞ্চালনায় ওই গ্রামের যুব ও তরুন সমাজের উপস্থিতিতে অ-রাজনৈতিক, অ-সাম্প্রদায়িক, সামাজিক-উন্নয়ন ও সেবামুলক ধর্মীয় মূলমন্ত্র নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে “নবচেতনা” কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা গ্রামের শিশুদের শিক্ষা উপকরণ প্রদানের মধ্য দিয়ে তাদের সামাজিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহন করেন।
কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি সহদেব কির্ত্তুনীয়া, যুগ্ম-সম্পাদক বাবুল হালদার, অসিত হালদার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সরকার, অমিত হালদার, প্রমিত বালা, সহ-কোষাধ্যক্ষ সুভাষ বৈদ্য, দপ্তর সম্পাদক বিভাষ সরকার, সুশান্ত বালা, নিকুঞ্জ হালদার, প্রচার সম্পাদক, অসীম হালদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চয়ন হালদার, বিনয় বালা, সুমন রায়, পরেশ চন্দ্র সরকার বাবুল মন্ডল, রথিন হালদার ও সমীরণ রায়। এছাড়াও কমিটির সদস্য রয়েছেন কমলেশ সরকার, হিমাংশু সরকার, নরোত্তম রায়, বিভাষ বেপারী, প্রদীপ মজুমদার, বিধান মজুমদার, বিপুল রায়, তাপস হালদার, বিপ্লব হালদার, নৃপেন হালদার, স্বপন সরকার, গোপাল সরকার, হরলাল হালদার, মনমথ সরকার, সজল রায়, মনোতোষ রায়, অরুন হালদার, প্রকাশ হালদার।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।