মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নেতৃবৃন্দর মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দর স্মরণসভা ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর গৈলা মডেল ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় সম্প্রতি মৃত্যু বরণকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দর স্মৃতিচারণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মরণ সভায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মরহুম আক্কাস আলী সরদার এর স্ত্রী নুরজাহান বেগম, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম নূরমোহম্মদ গাজী, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান এর স্ত্রী মরহুম জুই খন্দকার, ৬নং ওয়ার্ড মেম্বর সবুজ বেপারীর স্ত্রী মুক্তা বেগম, ১নং ওয়ার্ড মেম্বর মশিউর রহমান সরদার এর পিতা মরহুম মো. মোজাম্মেল হক সরদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে সুপ্রিম কোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবি দেবদাস সমদ্দার এর পুত্র স্নেহাশীষ সমদ্দার সুমন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর বাসভবনে স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছ। বুধবার সন্ধ্যার পরে ঢাকাস্থ বাসভবনে স্মরণসভায় প্রয়াত স্নেহাশিস সমদ্দার এর স্মৃতিচারণ করেন প্রয়াতর পিতা, মাতা, এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, এ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল। এ সময় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের একাধিক সহকারি এ্যাটর্নী জেনারেল এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবিগন উপস্থিত ছিলেন। পরে প্রয়াতর আত্মার মান্তি কামনায় বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।