মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ। প্রধান বক্তা হিসেবে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব কুদরত ই খুদা। যুব দলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আতা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আব্দুল্যাহেল বাকী, উপজেলা যুবদলের আহবায়ক ও ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সদস্য সচিব বদিউজ্জামান মানিক, ছাত্র দলের আহবায়ক রাসেল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, জিয়া পরিবারের জন্য শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সৌলাপাড়া জামে মসজিদের খতিব মোঃ সোলায়মান আলী।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।