মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বি,এন,পির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি বুধবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও হেলথ কেয়ারের আয়োজন করে।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসাসের যুগ্ম সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শরিফ উদ্দিন আরজু, মো. হাবিবুর রহমান হবি, সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম মিয়া, খন্দকার ওয়াহিদ মুরাদ, যুবদলের আহ্বায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম মহিলাদলের সাধারন সম্পাদক লায়লা আরজুমান ভানু প্রমুখ।

আলোচনা শেষে করোনা সুরক্ষায় উপস্থিত সকলের মাঝে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে মাস্ক ও হ্যান্ড সেনেটাইজার তুলে দেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।