মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

মাতামুহুরী ও সাংগু রিজার্ভ ফরেস্টে হেলিকপ্টারে ছিটানো হল বীজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
মাতামুহুরী ও সাংগু রিজার্ভ ফরেস্টে হেলিকপ্টারে ছিটানো হল সীটবল (বীজ)। দেশের অন্যতম প্রাকৃতিক বনাঞ্চল পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী রির্জাভ এলাকা  সংরক্ষনে হেলিকপ্টারে ৬ হাজার সিডবল নিক্ষেপ করেন। এতে প্রায় ৩০ প্রজাতির পাঁচ লাখ বীজ-চারা রোপিত হলো রিজার্ভ এলাকায়।মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল ১০ টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে সীডবল নিক্ষেপের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এদিন বেলা পৌনে ১২ টা মাতামুহুরী রিজার্ভের বাবুপাড়া পয়েন্টে ফলক উন্মোচন ও শোভাবর্ধনকারি বৃক্ষচারা রোপন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক পিএসসি.।
লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি ছিলেন, ৫৭ বিজিবি অধিনায়ক লে: কর্নেল ইফতেখার আহমদ পিএসসি, আলীকদম জোনের উপ-অধিনায়ক, বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল মোঃ আবদুল আওয়াল সরকার,  বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল ও ধুংড়ি মং মার্মা, ৩২ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এজিম আজিম উদ্দীন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিপু ম্যানেজার চট্টগ্রাম, সহকারী বন সংরক্ষক মোঃ গিয়াস উদ্দিন, রেজ্ঞ অফিসার মনজুরুল আলম,মোঃ শাহজাহান প্রমূখ।
সূত্র জানায়, বন বিভাগ, সেনা ও বিমান বাহিনীর সহায়তায় মাতামুহুরী ও সাংগু রিজার্ভ ফরেস্ট এলাকায় ১ লক্ষ ২ হাজার ও সাংগুতে ৮২ হাজার ২০০ একর প্রাকৃতিক বনভূমিতে বিরল ও বিলুপ্ত ৩০ প্রকার প্রজাতির প্রায় ৫লক্ষ বীজ বপন করা হচ্ছে।
এতে করে প্রাকৃতিক পরিবেশ সবুজায়ন ও প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।