মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

স্বেচ্ছাসেবকদল এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ রাজিবুলের বহিস্কারাদেশ প্রত্যাহার, ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলামের বহিস্কার আদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন এবং শহরের আমতলা মোড়ে শেখ রাজিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আমতলা মোড়স্থ গণমুখী ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় কালে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল এর সভাপতি সোহেল আহমেদ মানিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বহিস্কৃত রাজিবুল  ইসলামের এর লিখিত আবেদনের প্রেক্ষিতে  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এর খুলনা বিভাগীয় টিম ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদল এর সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর সুপারিশক্রমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এক পত্রের মাধ্যমে বহিস্কার আদেশ প্রত্যাহারের  সিদ্ধান্ত গ্রহন করেছেন। বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।