মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে সরকারী খাস জমি হতে গাছ কর্তণের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁর সাপাহারে সরকারী অকৃষি খাস জমি হতে অবৈধভাবে গাছ কর্তণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের বাবুপুর গ্রামে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সচেতন গ্রামবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, মৃত. মফিজ উদ্দীনের ছেলে মো. খাইরুল ইসলাম ও মো. নুর ইসলাম তাদের দুই ছেলে মো. সোহাগ ও মো. রানা এবং মো. মোসলেম উদ্দীনের ছেলে মো. মিজানুর রহমান এদের সবার বাড়ি উপজেলার বাবুপুর গ্রামে। অভিযোগে বলা হয়েছে, উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে ১৫/২০ দিন আগে অবৈধভাবে উপজেলার বাবুপুর মৌজাস্থ সরকারী খাস খতিয়ান ভুক্ত সম্পত্তিতে থাকা ৩ টি আম গাছ ও ১ টি কড়ই গাছ জোরপূর্বক কর্তণ করে।

পরবর্তীতে কর্তণকৃত গাছগুলো অচেনা ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। কর্তণকৃত গাছগুলোর অনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়। যাতে করে সরকারের ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে দাবী করা হয়। এরই প্রেক্ষিতে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান সচেতন গ্রামবাসীরা।

এবিষয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে খাইরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, কোন সরকারী জমির গাছ কাটা হয়নি, কেটেছি আমাদের নামীও রেকর্ড ভুক্ত জমির গাছ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।