মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে দুস্থ আনসার ও ভিডিপিদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় ৬০ জন দুস্থ ও অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্য সহায়তা ত্রাণ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্ম শতবার্ষিকি এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ও এসপি, এন্ড ডিসি, পিএসসি মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির মহোদয় দুস্থ ও অসহায় আনসার ও ভিডিপি সদস্যদের খাদ্য সহায়তা হিসাবে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় হরিপুর, ঠাকুরগাঁও এর ৬০ জন সদস্যদের মাঝে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় কার্যালয় প্রাঙ্গণ মাঠে খাদ্য সামগ্রী হিসাবে চাল,ডাল, পেয়াজ, আলু, সোবিন তৈল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি ভার প্রাপ্ত কর্মকর্তা হুসনেয়ারা আকতার, হরিপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক গিরিস চন্দ্র রায় এছাড়াও উপস্থিত ছিলেন অত্র উপজেলা ইউনিয়ন দলপতি দল নৈত্রি ও আনসার কমান্ডার ও সহাকারী কমান্ডারগণ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।