মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহপরিচালকের পক্ষ থেকে পঞ্চগড়ের আটোয়ারীতে অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে মঙ্গলবার(৩১ আগস্ট) নিজস্ব কার্যালয় চত্বরে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ও বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী উপস্থিত ছিলেন। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া জানান, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলা কমান্ডের নির্দেশনা মোতাবেক উপজেলার ৬ ইউনিয়নে মোট ৬০ জন অসচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাকে খাদ্য সহায়তার প্যাকেজ প্রদান করা হয়। প্রতি প্যাকেজে চাল, মসুর ডাল,আলু , পিঁয়াজ, সাবান ও মাস্ক দেয়া হয়েছে। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আনসার বাহিনীর কোম্পানী কমান্ডার মোঃ আকতার হোসেন, আনসার ভিডিপির ইউনিয়ন লিডারগণ , সুবিধাভোগী অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্য/সদস্যা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।