নাম প্রকাশ না করার শর্তে বেনাপোল রেল ষ্টেশন সংলগ্ন ভবেরবেড় গ্রামের স্থানীয়রা বলে এই এলাকায় ইয়াবা, গাজা ফেনসিডিল বিক্রি হয়। এখানে দুর দুরান্ত থেকে মাদক সেবন করতে আসে যুবক ও ছাত্ররা। ওই অজ্ঞাত যুবক এখানে মাদক সেবন করতে এসে কোন কারনে এসব মাদক ব্যবসায়িদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে হত্যার শিকার হতে পারে বলে তারা মন্তব্য করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার আহবান জানায়। আবার কেউ কেউ ধারনা করছে তাকে অন্য কোথাও থেকে হত্যা করে এনে এখানে ফেলে যেতে পারে।
স্থানীয় শামীম হোসেন বলেন, লাশের নিকট একটি ইয়াবা সেবন এর কয়েন ও মাস্ক পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সে একজন মাদক সেবী।
যশোর পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন ( পিবিআই) এর এসআই তবিবুর রহমান বলেন আমরা লাশ সনাক্তের জন্য তদন্ত করছি। লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে । ময়না তদন্তর জন্য যশোর মর্গে পাঠানো হবে।
নাভারন সার্কেল এ এসপি জুয়েল ইমরান বলেন তদন্ত করা হচ্ছে এটা বের হয়ে যাবে।সময় লাগবে না।
#চলনবিলের আলো / আপন