মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে আগস্ট মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চলতি আগস্ট মাসে নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রদত্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রায় সকল গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। শত শত গ্রাহক অভিযোগ করে জানিয়েছেন বিগত জুলাই মাসের বিদ্যুৎ বিল থেকে আগস্ট মাসের বিদ্যুৎ বিল প্রায় সকল ক্ষেত্রে দ্বিগুন করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে আরও বেশী বিল করা হয়েছে। উক্ত বিষয়ে নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম উত্তর কুমার সাহা জানান, দেড় মাসের বিল একসাথে করা হয়েছে এবং কোরবানীর ঈদ থাকায় ফ্রীজ বেশী ব্যবহার করায় বিল বেশী হয়েছে। আগামী মাসের বিল কম হবে। নান্দাইলের অলি মাহমুদ মাদ্রাসায় ভুতুড়ে বিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম জানান, তাঁর বাসার বিদ্যুৎ বিল গত জুলাই মাসে ছিল দুই হাজার টাকা, বর্তমান আগস্ট মাসে বিল করা হয়েছে পাচঁ হাজার টাকারও বেশী। এছাড়া এ ধরনের অভিযোগ করেছে নান্দাইলের আরো শত শত বিদ্যুৎ গ্রাহক। নান্দাইলের বিদ্যুৎ গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ আগস্ট মাসের অস্বাভাবিক বিল কেন করা হল বিষয়টি তদন্ত করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধ্বতন কর্তপক্ষের জরুরী দৃষ্টি আকর্ষণ করে জানান, অবিলম্বে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হোক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।