মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের উদ্যোগে পলাশবাড়ীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন পলাশবাড়ী শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ আগষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পলাশবাড়ী পৌর কাউন্সিলর মাসুদ করিম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের সভাপতি মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) মফিজুল হক সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক শহিদুল্যাহেল কবির ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন বাংলাদেশ অধ্যায়ের সাধারণ সম্পাদক জুন্নুরাইন উল্লাস ও সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি ও পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আই এম ই মিজানুর রহমান মিজান,আব্দুল্লাহেল আদিল,অলিউর রহমান বাদল,পৌর কাউন্সিলর মতিয়ার রহমান,জান্নাত আরা শিরিন,সাজেদা বেগম, শাহিনুর বেগমসহ অন্যান্যরা। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নবিউল ইসলাম।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।