মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির অধিভুক্ত ৫ সদস্যের শপথ গ্রহন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

১৯৮২ সালে প্রতিষ্ঠিত পলাশবাড়ী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির ৫ টি শুন্য পদে অধিভুক্ত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগষ্ট সোমবার বাদ মাগরিব পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার।

শপথ গ্রহন করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরকার,কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল,সমাজসেবা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম,কার্যকরী সদস্য আমিরুল ইসলাম কবির ও ফজলার রহমান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,সহ সভাপতি সাইদুর রহমান মাষ্টার, মোশফেকুর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সরকার, নূর মোহাব্বত সরকার, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর,দপ্তর সম্পাদক রবিউল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আবেদুর রহমান সবুজ,কার্যকরী সদস্য ফজলুল হক দুদু,আল মাহমুদুজ্জামান, সরকার লুৎফর রহমান, সাংবাদিক এহছানুল হক মিলন,মাসুদ রানা, মিজানুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি সাহিত্যিক দেশ বরেন্য সাংবাদিক আবু জাফর সাবু’র মৃত্যুতে গভীর সমবেদনা ও তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।