মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশাল বিভাগে দুইমাস পর করোনায় মৃতের সংখ্যা শুণ্য

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ আগস্ট, ২০২১

একটানা দুইমাস পর গত ২৪ ঘন্টায় বরিশাল
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শুণ্যের কোঠায় এসেছে।
সর্বশেষ গত ২৬ জুন মৃতের সংখ্যা শুণ্যের ঘরেছিলো।
তবে বরিশাল শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে দুইজন
মারা গেছেন। একই সময়ে বিভাগে নতুন করে ১১৩ জন করোনা রোগী শনাক্ত
হয়েছেন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন।
সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয়
পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম
হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুইজন মারা
গেলেও করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে বরিশাল
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনেই রয়েছে।
একইসময় নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১১৩ জনকে নিয়ে বিভাগে
মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনে। আর এসময়ের মধ্যে
সুস্থ হওয়া ৮৩২ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ৩৯ জন, পটুয়াখালীতে ১৮ জন,
ভোলায় ৪৫ জন, পিরোজপুরে পাঁচজন, বরগুনায় চারজন ও ঝালকাঠিতে দুইজন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।