মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আগৈলঝাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ আগস্ট, ২০২১

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্ম তিথী শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনাসভা, গীতা পাঠ, ভজন কীর্ত্তণ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে।

করোনার কারনে আনন্দ র‌্যালী ব্যতীত উপজেলা হিন্দু ধর্মীয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার সকাল এগারোটায় সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, মহাদেব চন্দ্র বসু, ডা. অমূল্য রতন বাড়ৈ, নিত্যানন্দ মজুমদার, হরেকৃষ্ণ রায় পলাশ, অনিমেষ মন্ডল, বাপ্পি হালদার প্রমুখ। পরে দুপুরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থণা সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে উপজেলার জগন্নাথ মন্দির প্রাঙ্গনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে গীতা পাঠ, ভজন কীর্ত্তন, ভক্তদের বিশেষ প্রার্থণা সভা, প্রসাদ বিতরণ করা হয়েছে।

এছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন মন্দির ও বাড়িতে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমী বিভিন্ন আয়োজনে পালন করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।