মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আশুলিয়া পানির ড্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ আগস্ট, ২০২১

আশুলিয়া শিল্পাঞ্চল একটি বহুতল ভবনের ফ্ল্যাটে টয়লেটের ভিতরের পানির ড্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়ার জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টসের পাশে ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচ তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী বলেন, দুই-তিন দিন ধরে ওই ফ্ল্যাটের সামনে থেকে দুর্গন্ধ আসছিলো। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লক ছিলো। পরে অন্য ভাড়াটিয়া আজ বিষয়টি তাদের ফোন করে জানায়। এরপর আজ তারা এসে ভাড়াটিয়াদের নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। এসময় টয়লেটের ভিতর পানির ড্রামের মধ্যে ওই ব্যক্তির মরদেহ উপর করে রাখা অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। লাশটা পঁচে কঙ্কাল হয়ে গেছে। টয়লেটের পানি রাখার ড্রামের মধ্যে ভরে রাখা অবস্থায় ছিলো। লাশের অবস্থা এতটাই বিকৃত যে তার পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। আমরা তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।