মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে গ্রামপুলিশদের বাইসাইকেল প্রদান ও ২দিন ব্যাপি কঞ্চি বাঁশ প্রশিক্ষনের শুভ উদ্ধোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ আগস্ট, ২০২১
নীলফামারী জেলার ডোমারে আধুনিক পদ্ধতিতে কঞ্চি বাঁশ চাষের দুইদিন ব্যাপি প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভুঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন।
ডোমার আঞ্চলিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তা আনিছুর রহমান। রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থী ৩০ জন কৃষকের মাঝে বাঁশের কঞ্চি কলম চারা বিতরণ করেন।  নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী , ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বিভাগীয় কমিশনার ডোমার পৌরষভা পরিদর্শন শেষে ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলার সকল ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদার ও মহল্লাদারদের মাঝে বাই সাইকেল ও আণুষাঙ্গিক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮৭ জনের মাঝে বাই সাইকেল ও ইউনিফর্ম বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা। জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।