মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ আগস্ট, ২০২১

‘বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে উদ্বজীবিত টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হালিম, খাদ্য কর্মকর্তা মো. আইয়ুব রায়হান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান তিনজন সফল মৎস্য চাষির হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।