মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসুচি উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ আগস্ট, ২০২১

“ বেশী বেশী মাছ চাষ করি- বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২১ -২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় খাস, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্মী , উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান সহ গণমাধ্যমকর্মীগণ । উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আজ উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচি উদ্বোধন করা হলো, পরবর্তীতে উপজেলার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।