মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ধসে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনিশ্চিত পাঠদান

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে একটি প্রাথমিক বিদ্যালয় ভবন ধসে পড়ায় শিক্ষাকার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যালয় ভবন নতুন নির্মান করা না হলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা।

জানা যায়, উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ৪৮নং সারটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যে কোন সময় ধ্বসে পড়তে পারে এমন আশংকায় গত ৪ বছর যাবত বিদ্যালয়ের মূল ভবনে ক্লাস নেন না শিক্ষকরা। এদিকে এ বিষয়ে বার বার উদ্ধর্তন কতর্ৃপক্ষকে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েও কোন সুরাহা হয়নি। ফলে এই বর্ষা মৌসুমেও আরো ভাঙনের আশংকা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি।

৪৮নং সারটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে বিদ্যালয়ের একটি পাকা ভবন করে দেয়া হয়। এরপর ২০১৬ সালের বন্যায় বিদ্যালয়ের সামনের মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়ে পুকুরে পরিনত হয়েছে। পরবর্তীতে এই গর্তের কারণে বিদ্যালয়ের মূল ভবনের কয়েকটি শ্রেণীকক্ষ ধ্বসে পড়ে প্রায় বিলুপ্তির পথে বিদ্যালয়টি। এজন্য গত ৪ বছর যাবত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিকমত ক্লাস করতে পারছে না। পাশাপাশি তাদের খেলার মাঠও পরিনত হয়েছে পুকুরে। এ কারণে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। সারটিয়া গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদ আলম বলেন, এ বিষয়ে বার বার উর্ধ্বতন কতর্ৃপক্ষকে ব্যবস্থা নেয়ার তাগাদা দিয়েও কোন সুরাহা হয়নি। ফলে এই বর্ষা মৌসুমেও আরো ভাঙনের আশংকা করা হচ্ছে। স্থানীয় আমিরুল ইসলাম আলোক বলেন, করোনার কারনে দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ রয়েছে। যে কোন সময় বিদ্যালয় খোলার সরকারি সিদ্ধান্ত এলে ঝুকিপূর্ণ এ ভবনে শিক্ষাকার্যক্রম অনিশ্চিত হয়ে পড়বে।

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে জরুরীভাবে বিদ্যালয়টি ভাঙনের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. ফিরোজ সিদ্দিকী ।

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এলে বিদ্যালয় সংলগ্ন অস্থায়ি ভাবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।