মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মোবাইল ফোনে লুডু খেলার দায়ে ভ্রাম্যমান আদালতে ৪ যুবকের জরিমানা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ আগস্ট, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্যবিধি না মেনে মোবাইল ফোনে লুডু ( জুয়া) খেলার দায়ে ৪ যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৭ আগস্ট) রাত প্রায় ৮টার সময় রাধানগর ইউনিয়নের তেঁতুলতলা মার্কেটে মোবাইল ফোনে লুডু (জুয়া) খেলার সময় উপজেলার মাদক ও জুয়া প্রতিরোধের অভিযানকারী দল তাদের আটক করে। আটককৃতরা হলো: উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামের হরি প্রসাদের পুত্র ধীরেন চন্দ্র রায়(৩০), রবি চন্দ্র বর্মনের পুত্র সত্য চন্দ্র বর্মন(২৫), মুকুন্দ চন্দ্র বর্মনের পুত্র ধীপ্ত চন্দ্র বর্মন(২৪) ও রাতিয়া রায়ের পুত্র সুজন রায় (২১)। আটককৃতদের তাৎক্ষনিক স্বাস্থ্যবিধি না মেনে মোবাইল ফোনে লুডু (জুয়া) খেলার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে ১০০০/- টাকা করে জরিমানার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, উপজেলায় মাদক ও সকল প্রকার জুয়া খেলা নিয়ন্ত্রণে পুলিশ নিরলস কাজ করছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।