মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

কক্সবাজার সদর উপজেলা বিএমএসএফ এর পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার সদর উপজেলা কর্তৃক নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৭ই আগস্ট সকাল ১১ টায় দৈনিক রুপালী সৈকতের কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কক্সবাজার সদর উপজেলার আহবায়ক শেখ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলম সিকদারের সঞ্চালনায় উক্ত পরিচিত সভা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা শাখা কমিটির সদস্য সরওয়ার আলম সাকিব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক দৈনিক কক্সবাজার একাত্তরের সহ সম্পাদক সাংবাদিক আরিফুল্লাহ নূরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক রুপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল হাশেম ও অর্থ সম্পাদক জাহেদ হোসান।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর বিভিন্নভাবে চক্রান্তমূলক নির্যাতন চালানো হচ্ছে। সকল বাধা-বিপত্তি পেরিয়ে ন্যায়সঙ্গতভাবে সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে কাজ করছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। সাংবাদিকদের নৈতিক ন্যায্য দাবি, মর্যাদা ও অধিকার রক্ষার্থে পাশে থেকে এই মহান পেশাকে সমুন্নত রাখার মধ্য দিয়ে নিরলস ভূমিকায় দেশব্যাপী প্রশংসনীয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তিনি নবগঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার সদর উপজেলা শাখার কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলার যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, সদস্য- রাশেদুল আলম রাশেদ, সোহেল আরমান।
উক্ত সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএসএফ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ এর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কক্সবাজার জেলা শাখা বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।